ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জুঁইয়ের লাভ ডাউন

ads

বেশ কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে কাজ করছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী মৌরিতা জুঁই। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তিনি। ঈদুল ফিতর উপলক্ষে ‘লাভ ডাউন’ নামে একটি নাটকে অভিনয় করলেন জুঁই।


আলমগীর সাগর পরিচালিত এই নাটকে মারজুক রাসেলের বিপরীতে অভিনয় করেছেন জুঁই। এছাড়াও অভিনয় করেছেন—মনিরা মিঠু, রকি খান, পাবেল প্রমুখ। গত ২-৩ মে রাজধানীর উত্তরায় দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান জুঁই।


তা ছাড়া ‘পিকচার বাজ’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন জুঁই। পিকু হাসান পরিচালিত নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। মৌরিতা জুঁই অভিনীত ‘শেষ ট্রেন’, ‘টিপ সই’, ‘ইমোশন’সহ বেশ কিছু নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের অপেক্ষায় রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page